Mac Address- কি, কেন, কিভাবে পরিবর্তন করা যায় Mac Address কম্পিউটারের খুবই গুরুত্বপূর্ণ একটি জিনীস। অভিজ্ঞরা এবং যারা নেটওয়ার্কিং এর সাথে জড়িত তারা এ সম্পর্কে ভালভাবেই জানেন। কিন্তু নতুন ইউজাররা যারা এখনো নেটওয়ার্কিং নিয়ে কাজ করেনি বা করার সুযোগ পায়নি তারা এ বিষয়ে নাও জানতে পারেন। তাই তাদের এ বিষয়ে জ্ঞান থাকা দরকার। আজকে Mac Address- কি, এটি কেন, ব্যবহৃত হয় এবং কিভাবে তা পরিবর্তন করা যায় তা নিয়ে লেখব। Mac Address নিয়ে আলোচনা করার আগে মোবাইলের IMEI নাম্বার নিয়ে একটু আলোচনা করবো। কারণ Mac Address এর সাথে মোবাইলের IMEI নম্বরের একটা সম্পর্ক আছে। IMEI নম্বরঃ প্রত্যেকটা মোবাইলের একটি পরিচিতি নম্বর থাকে। একে বলে IMEI নম্বর। যেকোন মোবাইলে *#০৬# চাপলে এ নম্বরটি দেখা যায়। ওটি ১৫ ডিজিটের একটি নম্বর। ঐ নম্বরগুলোর দ্বারা মোবাইলটি কোন দেশে তৈরি, কোন কোম্পানি, এবং মোবাইলটির সিরিয়াল কত তা প্রকাশ করা হয়। একটি সিরিয়ালের সাথে পৃথিবীর আর অন্য কোন মোবাইলের সিরিয়ালের সাথে মিলবে না সেটা যে কোম্পানির মোবাইলই হোক। অর্থাৎ প্রত্যেকটি মোবাইলের সিরিয়াল নাম্বারগুলো হয়ে থাকে ইউনিক।...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন